• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ১৪,৩৮৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩
অ+
অ-
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে নির্বাচিত ১৪,৩৮৪ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে। 

আরও পড়ুন
স্বাস্থ্য ক্যাডারের ৩০০ নিয়োগের বিজ্ঞপ্তি, শুধু ভাইভায় হবে মূল্যায়ন
গোয়ায় কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির অংশগ্রহণ
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর।

এর মধ্যে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সকল মূল সনদ (সার্টিফিকেট), জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্যগত সনদসহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে তাঁর নির্বাচন বাতিল করা হবে। এ ছাড়া পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত বিবেচিত হবেন।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান এবং প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য আর বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।  

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক শিক্ষক নিয়োগশিক্ষক নিয়োগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

ববি হাজ্জাজবিদেশি মডেলের কপি-পেস্ট নয়, বাস্তবতার ভিত্তিতেই বদলে যাবে শিক্ষাক্রম

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

পচা ডিম ও বাসি রুটির স্কুল ফিডিং, তবুও সারাদেশে সম্প্রসারণের ছক!

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

প্রাথমিকের উপবৃত্তি : মায়েদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে যাবে টাকা

প্রাথমিকের উপবৃত্তি : মায়েদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে যাবে টাকা