বিজ্ঞাপন

ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

অ+
অ-
ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেল ১১ হাজার ১৮০ শিক্ষার্থী

মাদ্রাসা শিক্ষার ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এবার মোট ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে ৩ হাজার ৩৫৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৮২৬ জন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী ৩৩৫৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ মেধার স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে ৭৮২৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। সবমিলিয়ে ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরএইচটি/এসএসএইচ