• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ২০:১৬
অ+
অ-
৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে। 

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পিএসসি জানায়, পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করা হবে। একইসঙ্গে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির পর পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে বলেও জানানো হয়েছে। ওই এসএমএসে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। কারও যদি হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে থেকেই কমিশনের অনুমোদন নিতে হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসি আয়োজিত সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩–এর ধারা ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হলে বা তাতে সহায়তা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিএস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএস লিখিত পরীক্ষাআসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

৪৮তম বিসিএসস্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি

২৭ এপ্রিল শুরু হচ্ছে ৫০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা

২৭ এপ্রিল শুরু হচ্ছে ৫০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা