• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ১২:৩৯
অ+
অ-
বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সরকারি কলেজ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) মাউশির এইচআরএম ইউনিট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ৮ অক্টোবর ২০২৫ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করতে সাত ধরনের কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিপত্র, অর্থ মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ এবং ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতিপত্র, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ, প্রধানমন্ত্রীর অনুমোদন, ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের পৃষ্ঠাঙ্কিত আদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি।

এসব কাগজপত্রের হার্ডকপি মাউশির উপ-পরিচালক (এইচআরএম) বরাবর কক্ষ নম্বর ৫৩০ (প্রথম ব্লক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় জমা দিতে হবে। পাশাপাশি স্ক্যান কপি নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানো না হলে সংশ্লিষ্ট সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

আরএইচটি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাউশিবিসিএস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

৫০তম বিসিএস লিখিত পরীক্ষাআসন পেতে দেরি হতে পারে, পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যাওয়ার আহ্বান

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

৯ এপ্রিল শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা, পিএসসির কড়া নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত