কারিগরি শিক্ষার চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স আবারো তিন বছরে নামিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ বিষয়টি উঠে আসে।
আলোচনার বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি এই ডিপ্লোমা কোর্সে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্স ছিল ৩ বছর মেয়াদি। কিন্তু ৪ বছর করা হলেও সিলেবাসের উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। তাই এই ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছরের করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময় থেকে এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বপূর্ণ। সেজন্য অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই৷
বৈঠকে কারিগরি শিক্ষার বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও আলোচনা হয়। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়েছে।
আরএইচটি/জেডএস
