বিজ্ঞাপন

এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

অ+
অ-
এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ঢাকায় একদিনে চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির ব্যবস্থাপনায় অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর এমসিকিউ পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ক-গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ গ্রুপে স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ ও চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার উপাধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সুপার পদের প্রার্থীরা অংশ নেবেন। 

বিজ্ঞাপন

খ-গ্রুপের পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে উচ্চ মাধ্যমিক কলেজ, ফাজিল মাদরাসা ও চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনাল প্রতিষ্ঠানের সহ-সুপার পদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।

গ-গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ গ্রুপে কামিল মাদরাসা, আলিম মাদরাসা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ভোকেশনালের সুপার পদের পরীক্ষা নেওয়া হবে।

ঘ-গ্রুপের পরীক্ষা বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ শিফটে কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসা, স্নাতক (পাস) কলেজ ও চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দাখিল মাদরাসার সহ-সুপার পদের প্রার্থীরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের এনটিআরসিএর ওয়েবসাইট ntrca.gov.bd অথবা ngi.teletalk.com.bd ভিজিট করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

আরএইচটি/এমএসএ