বিজ্ঞাপন

‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা মেধাবীদের মেধা যাচাই করে স্বীকৃতি প্রদান করে’

‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা মেধাবীদের মেধা যাচাই করে স্বীকৃতি প্রদান করে’

বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা ও দেশের সার্বিক পরিস্থিতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কয়েক বছর বন্ধ ছিল। ২০২২ সালের পর এবারই প্রথম সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ২০২৫’।

চট্টগ্রাম মহানগরীর ১১টি কেন্দ্র ও জেলার অন্যান্য উপজেলার ৪০টি কেন্দ্রে মোট ৩১,৯৮৩ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছে। পরীক্ষা আজ ১৫ মার্চ হতে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মার্চ) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। 

সেখানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মো. সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন ও কোতোয়ালি থানা শিক্ষা অফিসার খন্দকার সখিনা বেগম।

পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক বর্তমান সরকারের পরীক্ষার ওপর গুরুত্ব তুলে ধরেন। কেন্দ্রের সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে তিনি আয়োজকদের প্রশংসা করেন। 

তিনি আরও বলেন, এই পরীক্ষা মেধাবীদের মেধা যাচাই করে স্বীকৃতি প্রদান করে।

প্রতিষ্ঠানটিতে ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫৭৪ জন। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক বলে প্রকাশ করেন জেলা প্রশাসক। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এএসএস/এমএসএ