শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষার উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের মানোন্নয়ন করতে হবে।
বুধবার (১৩ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) আইইউটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড সিরিমনি ২০২৬ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে আইইউটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু দেশে নয় সারাবিশ্বেই সাফল্যের দৃষ্টান্ত রাখছেন। ভবিষ্যতে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আরও সাফল্য দেখাতে হবে।
এ সময় তিনি, আইইউটি ক্যাম্পাসে সৌরশক্তিভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-উপাচার্য ড. হুসেইন আরাবি নূর বক্তব্য রাখেন। এসময় ব্যক্তিগত ও দলগত ১১টি ক্যাটাগরিতে ১২৩ জন শিক্ষক-শিক্ষার্থীর হাতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড সনদ তুলে দেওয়া হয়েছে।
আরএইচটি/জেডএস
