বিজ্ঞাপন

অবসরপ্রাপ্ত ৯ প্রভাষকের সিলেকশন গ্রেড যাচাইয়ে সভা মঙ্গলবার

অবসরপ্রাপ্ত ৯ প্রভাষকের সিলেকশন গ্রেড যাচাইয়ে সভা মঙ্গলবার

জাতীয়করণ করা টুঙ্গিপাড়া সরকারি কলেজ, গোপালগঞ্জের আটজন এবং আমলা সরকারি কলেজ, কুষ্টিয়ার একজনসহ মোট নয়জন অবসরপ্রাপ্ত প্রভাষকের সিলেকশন গ্রেড প্রদানের বিষয়ে এ.সি.আর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) যাচাই-বাছাই সংক্রান্ত কমিটির সভা আগামী মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত হবে।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে জারি করা এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব এবং অর্থ বিভাগের মতামতের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ২০০৯-এর ধারা ৭(৩) অনুযায়ী ৫ জুলাই ২০১৪ তারিখে চার বছর চাকরি পূর্তির প্রেক্ষিতে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডের ১৫,০০০-২৬,২০০ টাকা বেতনক্রমে সিলেকশন গ্রেড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। 

সভাটি আগামী মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ অনুবিভাগের অনুবিভাগ প্রধান (যুগ্মসচিব) এর সভাপতিত্বে তার অফিসকক্ষে (৬ নম্বর ভবন, কক্ষ নং-১৭০৫) অনুষ্ঠিত হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১), সহকারী পরিচালক (কলেজ-১) এবং শিক্ষা অফিসার (এ.সি.আর-১ ও এ.সি.আর-২) উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

আরএইচটি/এমএসএ