বিজ্ঞাপন

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

দেশের প্রথিতযশা জাতীয় পত্রিকা এবং শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে সফলভাবে সম্পন্ন হলো 'ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান'। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী মহোদয়ের সদয় উদ্যোগে এবং গতিশীল জনসংযোগ বিভাগের নিখুঁত ব্যবস্থাপনায় এই চমৎকার সৌহার্দ্যপূর্ণ আড্ডার আয়োজন করা হয়। রূপনগর ক্যাম্পাসের ভবন-২ এর ১০ম তলার মিটিং রুমে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্যসহ বিইউবিটির রেজিস্ট্রার এবং বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্যাম্পাস সাংবাদিক এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রাণবন্ত আলোচনা। বিইউবিটি-এর পিআর বিভাগ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই সেতুবন্ধনটি তৈরি করেছে, যেখানে উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, উন্নত গবেষণা ও সমসাময়িক শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন গঠনমূলক বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা উচ্চশিক্ষার প্রসারে বিইউবিটি-এর সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সাফল্য, ইনোভেশন (উদ্ভাবন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে বিইউবিটির যে যুগান্তকারী ও দৃশ্যমান অগ্রগতি সাধন করেছে, তা মিডিয়া ব্যক্তিত্বদের আলোচনায় বিশেষভাবে আলোকপাত করা হয়। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা একমত পোষণ করেন যে, মানসম্মত শিক্ষা ও নতুন নতুন গবেষণার মাধ্যমে বিইউবিটির বর্তমান সময়ের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। দেশের সার্বিক অগ্রযাত্রায় এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। সাংবাদিক ও শিক্ষাবিদদের এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রিয় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন