বিজ্ঞাপন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে করপোরেট সেশন ‘লার্ন টু লিড’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে করপোরেট সেশন ‘লার্ন টু লিড’ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে ‘লার্ন টু লিড’-শীর্ষক একটি বিশেষ করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রাজধানীর আফতাবনগর ক্যাম্পাসের মঞ্জুর এলাহী মিলনায়তনে এই আয়োজনটি সম্পন্ন হয়।

ভবিষ্যতে করপোরেট বিশ্বে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী এই সেশনে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনটি মূলত দুটি প্রধান অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে অনুষ্ঠিত হয় ফ্যাকাল্টি কানেক্ট সেশন। এই পর্বে ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান করপোরেট জগতের চাহিদার ব্যবধান কমিয়ে আনা এবং পারস্পরিক কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দ্বিতীয় অংশটি ছিল শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত মাস্টারক্লাস। দ্য মাস্টারক্লাস- শীর্ষক এই সেশনে দেশের প্রতিযোগিতাপূর্ণ চাকুরির বাজারে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে তোলার নানা কৌশল শেখানো হয়। বিশেষ করে ইউনিলিভারের মর্যাদাপূর্ণ এন্ট্রি পয়েন্ট— ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম-এ কীভাবে শিক্ষার্থীরা সফল হতে পারে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষভাগে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠন নিয়ে অতিথিদের বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন।

জেআই/

বিজ্ঞাপন