বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়

প্রতি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় করার খবর অসত্য ও বিভ্রান্তিকর

প্রতি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় করার খবর অসত্য ও বিভ্রান্তিকর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচ্য সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এতে মন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সংসদ সদস্যরা তাদের এলাকায় হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশ করেন না। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সরকারের পক্ষ থেকে প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। তাই এ ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধও জানানো হয়েছে।

আরএইচটি/এমএন