দেশের তিনটি অঞ্চলের কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা শাখার তত্ত্বাবধানে ঢাকা, কুমিল্লা ও রংপুর শিক্ষা অঞ্চলের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে এই ক্রীড়াসামগ্রী দেওয়া হবে। এরজন্য আগামী ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
সোমবার (২য জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, কুমিল্লা ও রংপুর শিক্ষা অঞ্চলের অন্তর্গত জেলাসমূহের কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রীড়াসামগ্রী পাওয়ার জন্য আগামী ২৫ জুন তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবে।
আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত একটি গুগল লিংক (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd42qFgBUJu3vcezU0tUd9YtXFco_hG13hqhanEuopF2SiXw/viewform?usp=preview) ব্যবহার করে এই আবেদন সম্পন্ন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএইচটি/এসএম
