ফিলিপাইনের সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-মিউচুয়ালি রিইনফোর্সিং ইনস্টিটিউশনস (CARD-MRI)-এর চার সদস্যের একটি প্রতিনিধি দল আশা ইউনিভার্সিট বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেছে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে প্রতিনিধি দলে ছিলেন কার্ড-এমআরআই ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট ড. এডজেল এ. রামোস। দলে আরও ছিলেন কার্ড ব্যাংক এবং কার্ড-এমআরআই-এর সিনিয়র উপদেষ্টা ড. ডলোরেস এম. টরেস, ড. লরেঞ্জ ব্যানেজ এবং ড. ফ্লোরডেলিজা এল. সারমিয়েন্টো।
বিশ্ববিদ্যালয়ের সেশনটি উষ্ণ অভ্যর্থনা এবং পারস্পরিক পরিচয়ের মধ্য দিয়ে শুরু হয়। জনস্বাস্থ্য বিভাগের চারপ্রাপ্ত চেয়ারম্যান ড. জেসমিন আক্তার আশা ইউনিভার্সিটির সার্বিক চিত্র তুলে ধরে একটি বিশদ প্রেজেন্টেশন দেন, যেখানে এর একাডেমিক প্রোগ্রাম, গবেষণামূলক উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক অর্জনগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আইকিএসি এর পরিচালক প্রফেসর ড. আবু দাউদ হাসান, সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোছা. জিনাত তারা এবং জনসংযোগ কর্মকর্তা জনাব দেলোয়ার হোসেন অংশ্রগহণ করেন।
তারা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে আলোচনা এগিয়ে নেন। এই বৈঠক একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতের নতুন সুযোগ তৈরির প্রতি উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত অঙ্গীকারকে আবারও নিশ্চিত করেছে।
