বিজ্ঞাপন

আলিম পরীক্ষা সুষ্ঠু করতে ‘কন্ট্রোল রুম’ চালু করল মাদ্রাসা বোর্ড

আলিম পরীক্ষা সুষ্ঠু করতে ‘কন্ট্রোল রুম’ চালু করল মাদ্রাসা বোর্ড

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধার্থে একটি বিশেষ ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ' (কন্ট্রোল রুম) স্থাপন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রাজধানীর বকশিবাজারে অবস্থিত বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে এই নিয়ন্ত্রণ কক্ষটি চালু করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে পরীক্ষা সংশ্লিষ্ট যেকোনো জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য এই কক্ষের দাপ্তরিক ফোন নম্বরগুলিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিম পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কেন্দ্র সচিবগণ সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাদের সাথে যোগাযোগের নম্বরগুলো হলো– পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক ০১৬৭৯-৮৫২৯৬৫, চুক্তিভিত্তিক পরামর্শক ০১৭১৩-০৬৮৯০৯, আলিম পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক ০১৭১৬-৫১০৪৮৮ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ ০১৭৭৭-৮১৬২৮২।

এদিকে, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নেবে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি।

আরএইচটি/বিআরইউ