বিজ্ঞাপন

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের সরকারি অংশের বেতন ছাড়

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের সরকারি অংশের বেতন ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। এ জন্য একটি চেক বণ্টনকারী ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছর, মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের অর্থ ছাড়সংক্রান্ত চেকটি ২৫ জুন জনতা ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীরা ৩০ জুন থেকে জনতা ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরএইচটি/বিআরইউ