বিজ্ঞাপন

ব্যক্তি পর্যায়ের অডিট আপত্তি নিয়ে হিসাব তলব শিক্ষা মন্ত্রণালয়ের

ব্যক্তি পর্যায়ের অডিট আপত্তি নিয়ে হিসাব তলব শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি পর্যায়ের অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা এবং সংশ্লিষ্ট আর্থিক পরিমাণের সুনির্দিষ্ট তথ্য তলব করা হয়েছে। গত ২৮ জুন অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে আগামী ৬ ও ৭ জুলাইয়ের মধ্যে এ–সংক্রান্ত সব তথ্য ও বিবরণী জমা দিতে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অডিট শাখা থেকে গত ২৯ জুন এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেন সহকারী সচিব (অডিট) মো. আবু হানিফা। পরে ওই নির্দেশনার ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ৩০ জুন মাসের একটি জরুরি পৃষ্ঠাঙ্কন জারি করে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট ও আইন) ড. রেজা হাসান মাহমুদের সই করা নির্দেশনায় অধীন সব পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা এবং সংশ্লিষ্ট আর্থিক পরিমাণের তথ্য প্রস্তুত করে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যক্তি পর্যায়ের অনিষ্পন্ন অডিট আপত্তির প্রকৃত সংখ্যা এবং এর সঙ্গে কত টাকা জড়িত বা আপত্তিকৃত অর্থের পরিমাণ কত—তা নির্দিষ্ট ছকে উল্লেখ করতে হবে। বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে।

আরএইচটি/জেডএস