শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কাছে থাকা বকেয়া গ্যাস বিল এবং কর পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় মাউশির অর্থ ও ক্রয় শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কাছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বকেয়া গ্যাস বিল পরিশোধ করতে হবে। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা ও উন্নয়ন প্রকল্পগুলো চলমান রাখার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ঢাকা সিটি করপোরেশনের বকেয়া পাওনা, চট্টগ্রাম সিটি করপোরেশনের পৌর কর এবং ভূমি উন্নয়ন করের বকেয়া পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এ নির্দেশনা দেশের সব আঞ্চলিক পরিচালক, সরকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এমআরআর/জেআই
