বিজ্ঞাপন

সরকারি হলো বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

সরকারি হলো বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি করেছে সরকার। বিদ্যালয়টি এখন থেকে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ জুলাই ২০২৬ থেকে বান্দরবান জেলার থানচি উপজেলাধীন ‘তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়’কে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে সরকারি করা হলো।

এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার সই করেন।

আরএইচটি/জেডএস