বিজ্ঞাপন

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ ছাড় করা হয়েছে। মোট ২ মাসের এই আর্থিক অনুদানের ৪টি সরকারি চেক অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

রোববার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের মে ও জুন এই টাকা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুদানের টাকা বণ্টনকারী ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আরও জানিয়েছে, শিক্ষকরা আজকে পর থেকে নিজ নিজ সংশ্লিষ্ট ব্যাংক শাখা হতে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরএইচটি/এমএসএ