বিজ্ঞাপন

মাঠে গড়াচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’, লোগো-রিলস-থিম সং আহ্বান

মাঠে গড়াচ্ছে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’, লোগো-রিলস-থিম সং আহ্বান

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাঠে গড়াতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এ উপলক্ষ্যে প্রতিযোগিতার লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে এসব জমা দিতে বলা হয়েছে। নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তৈরি করা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আগামী ২৮ জুলাইয়ের মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, লোগো অবশ্যই PNG, JPG অথবা JPEG ফরম্যাটে পাঠাতে হবে। রিলস তৈরি করে তার লিংক ই-মেইলে পাঠাতে হবে এবং সেটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত হতে হবে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ—উভয় ফরম্যাটে পাঠাতে হবে। মাসকট ও স্লোগানও ই-মেইলে জমা দিতে হবে।

এছাড়া প্রতিটি জমার সঙ্গে একটি সচল মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। তবে যারা এর আগে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএইচটি/এসএম