জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৯৭ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ১৮১টি কলেজের মোট ১ লাখ ৮১ হাজার ৯৯২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ দশমিক ৯৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট https://result.nu.ac.bd/ অথবা http://103.113.200.8/ থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনবোধে ফলাফল আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
আরএইচটি/এসএম
