বিজ্ঞাপন

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এই বোর্ডের ২২৬টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এবার ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে গড় পাসের হার ৬২.২৫ শতাংশে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এমএমএইচ/এনএফ