২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে আছে ঢাকা বোর্ড। অপরদিকে পিছিয়ে আছে বরিশাল বোর্ড।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফলাফলের শীট থেকে এসব তথ্য জানা যায়।
দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। এরমধ্যে ছাত্র রয়েছে ১৪ হাজার ৯২০ জন ও ছাত্রী রয়েছে ১৮ হাজার ৩৩৩ জন। আর সবচেয়ে কম ২ হাজার ৭৭৮ জন। এরমধ্যে ছাত্র রয়েছে এক হাজার ১৯৩ জন ও ছাত্রী রয়েছে এক হাজার ৫৮৫ জন।
এছাড়া রাজশাহী বোর্ডে ১৬ হাজার ১১৩ জন, দিনাজপুর বিভাগে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৭০০ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ পেয়েছেন।
অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সারাদেশে সব মিলিয়ে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
এমএইচএন/জেআই
