মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শেষ ৫ বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। এসএসসিতে এবার পাসের হার ৬২.২৫ শতাংশ৷ গতবছর এ হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন৷
ফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালে পাসের হার ছিল ৮৭.৪৪ শতাংশ, ২০২৩ সালে পাসের হার ছিল ৮০.৩৯ শতাংশ, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ, ২০২৫ সালে পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
আরও পড়ুন
পাসের হারের মতো জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও এবার শেষ ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এমএম/এনএফ
