বিজ্ঞাপন

তরুণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে : ইউজিসি সদস্য মামুন

তরুণ শিক্ষকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে : ইউজিসি সদস্য মামুন

তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ এ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হিট প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম চলছে। তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা অনুদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের জন্য অর্থ বরাদ্দ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে তাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামের মতো কর্মসূচিতেও তাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তরুণ শিক্ষকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের দক্ষতা বাড়াতে পারলে গবেষণা ও উচ্চশিক্ষার মানও আরও উন্নত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। 

আরএইচটি/বিআরইউ