বিজ্ঞাপন

মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষককে একযোগে বদলি

মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষককে একযোগে বদলি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে এসব শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, প্রতিষ্ঠানে দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি হওয়া শিক্ষকরা পাঁচ থেকে সাত বছর ধরে মতিঝিল শাখায় শিক্ষকতা করে আসছিলেন।

বিষয়টি নিয়ে শিক্ষক জানান, রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ৪৬ শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। পরে, বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে। এগুলো হলো— মতিঝিলের মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন। এ ছাড়া, কর্মচারী রয়েছেন দুই শতাধিক।

আরএইচটি/এসএএস