বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠাতব্য পত্রকোড ২১২১০৯ (নতুন সিলেবাস) পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। তবে এই পত্রের পরীক্ষা ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য সব বিষয়ের পরীক্ষার সময়সূচি পূর্বঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিবর্তিত সময়সূচির জন্য পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

এমএইচএন/বিআরইউ