বিজ্ঞাপন

জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

‘১ম জিডিএস ন্যাশনালস ২০২৬’ আয়োজন করছে জেন-জি ডিবেটিং সোসাইটি

‘১ম জিডিএস ন্যাশনালস ২০২৬’ আয়োজন করছে জেন-জি ডিবেটিং সোসাইটি

জাতীয় পর্যায়ের অনলাইন বিতর্ক প্রতিযোগিতা ‘১ম জিডিএস ন্যাশনালস ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জেন-জি ডিবেটিং সোসাইটি (জিডিএস)। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর থিম ও ভিজ্যুয়াল পরিচয়ের অনুপ্রেরণায় প্রতিযোগিতাটি আয়োজিত হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বিতার্কিকদের অংশগ্রহণের সুযোগ থাকছে।

আগামী ১৮ সেপ্টেম্বর অনলাইনে ‘ডিসকর্ড’ প্ল্যাটফর্মে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ‘এশিয়ান পার্লামেন্টারি (এপি)’ বিতর্ক পদ্ধতিতে ‘আইএসসি ওপেন’ ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩২টি দল অংশ নিতে পারবে।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে বিতর্কচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও কার্যকর যোগাযোগের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক বিকাশে কাজ করে আসছে জেন-জি ডিবেটিং সোসাইটি। সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বিতার্কিকদের একটি বৃহত্তর প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার পাশাপাশি নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, প্র্যাকটিস ডিবেট, কর্মশালা, প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, অনলাইন ও অফলাইন— উভয় পরিসরে নিয়মিত প্রতিযোগিতা, কর্মশালা, প্র্যাকটিস ডিবেট ও প্রশিক্ষণ পরিচালনা করা সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সেই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিতর্ক সম্প্রদায়ের তরুণরা নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় প্রাতিষ্ঠানিক ও মিশ্র (মিক্সড)—উভয় ধরনের দল অংশ নিতে পারবে। পাশাপাশি এইচএসসি ’২৬-এর শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য :

  • তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ফরম্যাট : এশিয়ান পার্লামেন্টারি (এপি)
  • ক্যাটাগরি: আইএসসি ওপেন
  • প্ল্যাটফর্ম: ডিসকর্ড (অনলাইন)
  • টিম ক্যাপ (দলসংখ্যা) : সর্বোচ্চ ৩২টি দল
  • ব্রেক : ওপেন ব্রেক
  • যোগ্যতা : প্রাতিষ্ঠানিক ও মিশ্র দল (এইচএসসি ’২৬ ব্যাচ অন্তর্ভুক্ত)
  • রেজিস্ট্রেশন ফি : ১ হাজার ২৩৪ টাকা

প্রতিযোগিতায় ওপেন ব্রেক ব্যবস্থা অনুসরণ করা হবে। প্রাথমিক পর্বে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বিচারকদের সমন্বয়ে গঠিত ‘অ্যাডজুডিকেশন প্যানেল’ মূল্যায়ন শেষে পরবর্তী ধাপ নির্ধারণ করবে।

আয়োজকদের মতে, সুস্থ বিতর্কচর্চা শুধু প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে না, তরুণদের গঠনমূলক মতবিনিময় ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও সহায়তা করে। ব্রেকিং ব্যাডের থিম প্রচারে ব্যবহার করা হলেও প্রতিযোগিতার মূল গুরুত্ব থাকছে যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্যের গঠনমূলক সংঘাতের ওপর।

চলছে প্রি-রেজিস্ট্রেশন

‘১ম জিডিএস ন্যাশনালস ২০২৬’-এর প্রি-রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। স্লট সীমিত (৩২টি দল) হওয়ায় আগ্রহী দলগুলোকে দ্রুত প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

প্রি-রেজিস্ট্রেশন লিংক :
https://forms.gle/RnqR6x8YbEYzkri19

জেআই

 

বিজ্ঞাপন