বিজ্ঞাপন

সরকারি হলো বগুড়ার দুই পাইলট উচ্চ বিদ্যালয়

সরকারি হলো বগুড়ার দুই পাইলট উচ্চ বিদ্যালয়

বগুড়া জেলার গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। সরকারি হওয়া বিদ্যালয় দুটির সব শিক্ষক-কর্মচারীকে প্রচলিত বিধি-বিধানের আলোকে আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হয়েছে। এখন থেকে বিদ্যালয়টির নাম হবে ‘গাবতলী সরকারি উচ্চ বিদ্যালয়’।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হয়েছে। বিদ্যালয়টির নতুন নাম হবে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’।

দুটি বিদ্যালয় সরকারিকরণে পৃথক প্রজ্ঞাপন জারি হলেও উভয় ক্ষেত্রেই একই শর্ত দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, প্রচলিত বিধি-বিধানের আলোকে প্রতিষ্ঠান দুটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। একই সঙ্গে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

আরএইচটি/জেডএস