মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চেকগুলো বণ্টনকারী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেকগুলো আজ বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১ সেপ্টেম্বরের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
আরএইচটি/আরএফ
