বিজ্ঞাপন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আল মাসুদ করিমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনসংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই নির্দেশিকা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বোর্ডের আওতাধীন সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এ ছাড়া বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমএইচএন/আরএফ