বিজ্ঞাপন

ডিপ্লোমায় ভর্তি পরীক্ষার ফি কমলো, আবেদন ফি অপরিবর্তিত

ডিপ্লোমায় ভর্তি পরীক্ষার ফি কমলো, আবেদন ফি অপরিবর্তিত

চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি অপরিবর্তিত রেখে ভর্তি পরীক্ষার ফি কমিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফট বা উভয় শিফটে ভর্তি পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে অনলাইনে ভর্তির আবেদন ফি আগের মতোই ২২০ টাকা রাখা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডিপ্লোমা পর্যায়ের শুধু সরকারি প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন ফি আগে প্রতি শিফটে ২২০ টাকা ছিল। পুনর্নির্ধারিত হারেও এক শিফট বা উভয় শিফটের জন্য আবেদন ফি ২২০ টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা পর্যায়ে ভর্তি পরীক্ষার ফি আগে উভয় শিফটের জন্য ৫০০ টাকা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক শিফট বা উভয় শিফটের জন্য এ ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এরইমধ্যে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বোর্ড জানিয়েছে, অনলাইনে ভর্তির জন্য আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত যে ফি আদায় করা হয়েছে, তা ভর্তির সময় সমন্বয় করা হবে।

আরএইচটি/জেডএস