জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর শিক্ষকদের জন্য গ্রামীণফোনের সিমকার্ড বিতরণ কার্যক্রমের তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে ৮ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে সিমকার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন কলেজগুলোর অধ্যক্ষ অথবা তাদের মনোনীত একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সিমকার্ড গ্রহণ করবেন। মনোনীত শিক্ষককে অবশ্যই প্রাধিকারপত্র সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে সিমকার্ড বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট কলেজগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধও করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তির অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর, প্রকৌশল দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, আইসিটি দপ্তর, হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সব অধিভুক্ত কলেজের অধ্যক্ষ এবং গ্রামীণফোন লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আরএইচটি/আরএফ
