বিজ্ঞাপন

একাদশে ভর্তিতে বিশেষ কোটার সুযোগ পাবে যেসব শিক্ষার্থী

একাদশে ভর্তিতে বিশেষ কোটার সুযোগ পাবে যেসব শিক্ষার্থী

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির জন্য কয়েক শ্রেণির শিক্ষার্থীকে ম্যানুয়ালি আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে হবে। আবেদন ও প্রয়োজনীয় প্রমাণক যাচাই-বাছাই শেষে বোর্ড ভর্তির ব্যবস্থা করবে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তির ক্ষেত্রে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এ ছাড়া প্রবাসীদের সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও বিশেষ কোটায় ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড উপযুক্ত প্রমাণক যাচাই-বাছাই করে ভর্তির ব্যবস্থা করবে। বিশেষ কোটায় ভর্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিলযোগ্য হবে।

আরএইচটি/আরএফ

বিজ্ঞাপন