বিজ্ঞাপন

অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের কাগজপত্র পাঠানোর নির্দেশ

অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের কাগজপত্র পাঠানোর নির্দেশ

অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা অবসর সুবিধার ভাতার জন্য আবেদন করেও এখনো টাকা পাননি, তাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিক্ষক-কর্মচারীর কাছ থেকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও তথ্য চাওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ১৫ আগস্ট থেকে পাঠানো অবসর সুবিধা ভাতার টাকা যারা এখনো পাননি, তাদের আবেদনের রিসিট কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর এবং হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে। এসব কাগজপত্র ডাকযোগে, কুরিয়ারে অথবা ই-মেইলের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ঢাকার কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

ই-মেইলে কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য পাঠানোর ক্ষেত্রে স্কুল শাখার জন্য [email protected], কলেজ ও কারিগরি শাখার জন্য [email protected] এবং মাদরাসার জন্য [email protected] ঠিকানা ব্যবহার করতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকদের সশরীরে ঢাকায় আসার প্রয়োজন নেই। এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দালাল ও প্রতারকদের খপ্পর থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইএফটির মাধ্যমে অবসর সুবিধার টাকা পৌঁছে দেওয়া হবে। এ নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরএইচটি/জেআই

বিজ্ঞাপন