• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

বেসুরো গলায় গান গেয়ে হাসির পাত্র হলেন কৌশানি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৬ এপ্রিল ২০২২, ১৩:৫০
অ+
অ-
বেসুরো গলায় গান গেয়ে হাসির পাত্র হলেন কৌশানি!

অভিনেত্রী হিসেবে তার পরিচিতি। টলিউডের সিনেমায় নিয়মিত দেখা যায়। রূপ-সৌন্দর্য আর গ্ল্যামারে এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে যখন গান গাইলেন, তখন মোটেও জমলো না। উল্টো হাসির পাত্র হলেন।

বিজ্ঞাপন

বলছি টলিউড তারকা কৌশানি মুখার্জির কথা। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে গিয়ে গান গেয়েছেন তিনি। কিন্তু বেসুরো গলায় গাওয়া গান কি আর শ্রোতাদের মনে ধরে! ঠিক তাই, কৌশানির গান গাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হয়ে গেছে ভাইরাল।

ওই ভিডিওতে দেখা যায়, কখনো ইয়ো ইয়ো হানি সিংয়ের বহুল জনপ্রিয় ‘লুঙ্গি ড্যান্স’ গাইছেন কৌশানি, আবার কখনো গাইছেন শ্রেয়া ঘোষালের গাওয়া আইটেম সং ‘চিকনি চামেলি’। কিন্তু কৌশানির কণ্ঠের সঙ্গে সুরের মিলন ঘটছে না। তবুও মাইক্রোফোন হাতে গেয়েই চলেছেন অভিনেত্রী।

কৌশানি মুখার্জি

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওর নিচে হাজারো নেতিবাচক মন্তব্য দেখা গেল। কেউ লিখেছেন, ‘হানি সিং, রজনীকান্ত আর শাহরুখ খান সবাই একসঙ্গে চেন্নাই এক্সপেসের সামনে ঝাঁপ দিয়েছে এই গান শুনে!’, আরেকজন লিখেছেন, ‘কোথা থেকে এতো আত্মবিশ্বাস পেয়েছেন তিনি? আমি অবাক!’, আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘তার জন্য মানসিক হাসপাতাল দরকার। এত বেশি সুরেলা কণ্ঠ আমি এই পর্যন্ত শুনিনি!’

জানা গেছে, গত মাসে একটি ভীম মেলায় অংশ নিয়েছিলেন কৌশানি। সেখানেই মঞ্চে উঠে এসব গান পরিবেশন করেন তিনি। সমালোচনার ঝড় উঠলেও তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

কেবল কৌশানি নন, টলিউডের অনেক অভিনেত্রীকেই এমন কাণ্ড করতে দেখা যায়। গত জানুয়ারিতে লাইভ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের নাম করে ‘ধন ধান্যে পুষ্প ভরা’ গেয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন গুণী অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন বিতর্কের জন্ম দিলেন কৌশানি।

বিজ্ঞাপন

কেআই/আরআইজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কৌশানি মুখার্জিটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী