• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রথম প্রেম ও ব্রেকআপ কবে, জানালেন পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২২, ১৪:৫৭
অ+
অ-
প্রথম প্রেম ও ব্রেকআপ কবে, জানালেন পায়েল

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় বোকাসোকা জয়িতা কিংবা ‘প্রেম আমার’-এর চটপটে রিয়া; চিরচেনা বাঙালি নারীর রূপে বরাবরই প্রশংসিত পায়েল। যদিও এই সময়ে এসে তিনি অনেকটা পরিবর্তন এনেছেন নিজের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় যেমন খোলামেলা ছবি দেন, আবার পর্দায়ও হাজির হন সাহসী রূপে।

বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তি পেয়েছে পায়েল সরকারের নতুন সিনেমা ‘জালবন্দি’। এর ফাঁকে আরেকটি সিনেমা ‘এনক্রিপ্টেড’-এর প্রচার চালাচ্ছেন। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

সিনেমার প্রচারের স্বার্থেই কলকাতার একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পায়েল। সেখানে তিনি তার প্রথম প্রেম ও ব্রেকআপের কথা জানান। পায়েল বলেন, ‘আমি যখন ১৫-১৬ বছর বয়সী, তখন প্রথম প্রেমে পড়েছিলাম। আবার সেটা ভেঙেও যায়। মন ভাঙার পর হতাশ না হয়ে ভেবেছি, জীবনে আরও বড় কিছু অপেক্ষা করছে। জীবনে বাধা আসবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে।’

প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রেমে জড়িয়ে পড়েন। এরকম প্রেম কি পায়েলের জীবনে এসেছে কখনো? উত্তরে অভিনেত্রী বলেন, ‘একদম না। যাকে চিনি না, শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপে তার সঙ্গে ডেটে চলে গেলাম, এটা করতেই পারব না। প্রেমের জন্য আমি এত মরিয়া নই।’

বিজ্ঞাপন

পায়েলের নতুন সিনেমা ‘এনক্রিপ্টেড’-এ প্রেমে বিচ্ছেদের পর তরুণদের বিপথে চলে যাওয়ার বিষয়টি রয়েছে। এ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের ঠিক পরের প্রজন্ম যারা, তাদের ক্ষেত্রে দেখি কিছু একটা ঘটলে, প্রেমে আঘাত কিংবা মন ভাঙলে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন করে জানি না। তাদের কি ধৈর্য কম, নাকি সহ্যক্ষমতাই নেই? হয়তো পরিণত নয় বলে এমন সিদ্ধান্ত নেয়। এখন সোশ্যাল মিডিয়া অবশ্য একটা বড় প্রভাব ফেলছে। এ বিষয়ে একটা প্রশিক্ষণ দরকার।’

কেআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পায়েল সরকারটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা