• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ইমনের সুরে চঞ্চলের গান, অভিনয়ে নেহা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ জুলাই ২০২২, ১৯:০৯
অ+
অ-
ইমনের সুরে চঞ্চলের গান, অভিনয়ে নেহা

প্রজন্মের অন্যতম মেধাবী ও জনপ্রিয় সংগীত পরিচালক ইমন চৌধুরী। অডিও কিংবা সিনেমা, সবখানেই তার সৃষ্ট গান ভালোবেসে গ্রহণ করছে শ্রোতারা। বিভিন্ন গায়ক-গায়িকার কণ্ঠে তিনি তুলে দিচ্ছেন মুগ্ধতা জাগানিয়া সব গান।

বিজ্ঞাপন

এবার ইমন পরিচয় করিয়ে দিলেন নতুন এক গায়কের সঙ্গে। তার নাম চঞ্চল গমেজ। ইমনের সুরে তিনি গেয়েছেন ‘দূরত্ব’ শিরোনামের একটি গান। সম্প্রতি এটি ভিডিওসহ প্রকাশিত হয়েছে অন্তর্জালে।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। পাহাড় ও সমুদ্র অঞ্চলে এর নজরকাড়া ভিডিও বানিয়েছেন নাসির আল মুনীর। ভিডিওতে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছেন সম্ভাবনাময়ী তরুণ মডেল নিদ্রা নেহা।

নিজের প্রথম গান নিয়ে চঞ্চল বলেন, ‘ছোটবেলা থেকেই গানের সঙ্গে জড়িয়ে আছি আমি। তবে আনুষ্ঠানিকভাবে কখনো গান প্রকাশ করা হয়নি। অবশেষে সাহস করলাম। ইমন ভাই ও জীবন ভাই অসাধারণ কথা-সুরের একটি গান আমাকে দিয়েছেন। চেষ্টা করব আগামী দিনেও ভালো গান করে যেতে।’

বিজ্ঞাপন

অন্যদিকে ইমন চৌধুরী বললেন, ‘ভিডিও নির্মাতা মুনীরের মাধ্যমে চঞ্চলের সঙ্গে পরিচয়। তার কণ্ঠ চমৎকার। এই গানটি তার কণ্ঠে যেন পূর্ণতা পেয়েছে। আমি আশা করব, ভবিষ্যতেও সে গান করে যাবে।’

কেআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনইমন চৌধুরী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল