বিজ্ঞাপন

মালদ্বীপে খোঁজ মিলল বিপাশা বসুর

অ+
অ-
মালদ্বীপে খোঁজ মিলল বিপাশা বসুর

বিপাশা বসু এখন বলিউডের অমাবস্যার চাঁদ। অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ের পর সংসার নিয়েই ব্যস্ত তিনি। তাই অনেকদিন কোনো দেখা নেই তার। এবার মালদ্বীপে খোঁজ পাওয়া গেল এই অভিনেত্রীর।

বিজ্ঞাপন

সম্প্রতি ৩৯ বছরে পা দিলেন করণ সিং গ্রোভার। জন্মদিন উদযাপন করতে স্ত্রী বিপাশাকে নিয়ে পাড়ি দেন মালদ্বীপে। সেখানে সমুদ্রের পাড়ে বিশেষ দিনটি কাটালেন এই তারকা দম্পতি। সেই ছবিও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। 

dhakapost
করণ ও বিপাশা

মালদ্বীপে বিলাসবহুল এক হোটেলে রয়েছেন করণ ও বিপাশা। সেখানে জমিয়ে খানাপিনা চলছে তাদের। এর সঙ্গে স্বচ্ছ জলরাশির দৃশ্য মিলে পুরো সময়টা বেশ উপভোগ্য হয়ে উঠেছে তাদের কাছে। সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। 

বিজ্ঞাপন

dhakapost
হোটেলের সুইমিং পুলে এভাবেই করণ ও বিপাশার জন্য খাবারের আয়োজন

২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন করণ সিং গ্রোভার ও বিপাশা বসু। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ সিনেমা দিয়ে প্রেম শুরু তাদের। এর পরের বছরই বিয়ে সেরে ফেলেন। 

বিয়ের পর বলিউডকে অনেকটা বিদায় জানানোর অবস্থা বিপাশা বসুর। কারণ ‘অ্যালোন’-এর পর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। বিয়ের পাঁচ বছর কেটে গেলেও এখনও থেমে রয়েছে ক্যারিয়ার। 

বিজ্ঞাপন

dhakapost
মালদ্বীপে বিপাশা বসু

যদিও ২০২০ সালে ‘ডেঞ্জেরাস’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিপাশা বসু। ক্রাইম-থ্রিলার ঘরানার সেই সিরিজে বিপাশার সঙ্গে ছিলেন স্বামী করণ। এটি পরিচালনা করেছিলেন আদিত্য ধনরাজ।

এমআরএম

বিজ্ঞাপন