• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

ঊষা-আবিরের সঙ্গে কী করছেন সিঁথি সাহা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫
অ+
অ-
ঊষা-আবিরের সঙ্গে কী করছেন সিঁথি সাহা?

বাংলাদেশের তরুণ গায়িকা সিঁথি সাহা ভারত-পাকিস্তানের শিল্পীদের সঙ্গেও নিয়মিত কাজ করেন। এবার ভারতীয় দুই শিল্পী উষা উত্থুপ ও ঈশান মিত্রের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘বলো দুগ্গা মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাজীব দত্ত, সুর ও সংগীত করেছেন তুবাই রায়।

বিজ্ঞাপন

গানটির ভিডিওতে সিঁথির সঙ্গে অভিনয় করেছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এবারই প্রথম আবিরের সঙ্গে কোন কাজ করলেন সিঁথি। ভিডিওতে আবির-সিঁথির সঙ্গে শিল্পী উষা উত্থুপও ছিলেন। শুটিং হয়েছে কলকাতায়। আর এই ভিডিও পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।

কলকাতা থেকে সিঁথি সাহা বলেন, ‘এটি একটি বিশেষ গান। অডিও শেষে এরমধ্যে ভিডিওর শুটিং শেষ হয়েছে। যার মাধ্যমে এই পূজোয় দুই বাংলা দেখতে পাবে আবির-সিঁথির রসায়ন।’

শুটিংয়ে আবিরের সঙ্গে সিঁথি
শুটিংয়ে আবিরের সঙ্গে সিঁথি

বিজ্ঞাপন

সিঁথি জানান, ‘গানটির ভিডিও করতে গিয়ে আমি খুব নার্ভাস ছিলাম। ঊষা দিদির সঙ্গে গাওয়া, ভিডিওতে তার সঙ্গে থাকা। অন্যদিকে ছিলেন আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা। তাদের সঙ্গে পর্দা ভাগাভাগি করা, আমার জন্য সহজ ছিল না। আবির দাদা আমাকে সহজ হতে সাহায্য করেছেন। শেষ পর্যন্ত ভালো একটি কাজ দাঁড়িয়েছে।’

সিঁথি আরও যোগ করেন, মাস দেড়েক আগে উষা উত্থুপ ও ঈশান মিত্রের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। আর উষা উত্থুপের দুটি শাড়ি ও গয়না পরে তিনি ভিডিওর শুটিং করেছেন।

গানটি প্রযোজনা ও পরিবেশনায় ভারতের নামকরা প্রতিষ্ঠান সারেগামা। খুব শিগগিরই এটি প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

আরআইজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনসিঁথি সাহা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

ক্ষমা চাইলেন বাদশা

ক্ষমা চাইলেন বাদশা

নতুন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক

নতুন অ্যালবাম বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক