বিজ্ঞাপন

লাইভে এসে যা বললেন অপু বিশ্বাস

অ+
অ-
লাইভে এসে যা বললেন অপু বিশ্বাস

সম্প্রতি ফেসবুকে লাইভে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রথমবার তার পেজ থেকে সরাসরি কথা বললেন ভক্তদের সঙ্গে। জানালেন তার বিভিন্ন কাজের খবর। 

বিজ্ঞাপন

ফেসবুকে লাইভে আসার আগে সেই খবর পোস্ট করে ভক্তদের জানিয়েছিলেন অপু বিশ্বাস। সেদিন টেলিভিশনের এক অনুষ্ঠানের শুটিং শেষে লাইভে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে সবসময় থাকতে চাই। সবার জন্য মাঝে মধ্যে লাইভে আসব। প্রতি মাসে দুবার আমাকে লাইভে দেখা যাবে।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আমার সন্তান ও দর্শকদের নিয়ে আমার পরিবার। তাই তাদের নিয়েও সবসময় ভাবি। নিজের খবরগুলো জানাতে লাইভে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

Dhaka Post
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

বড় পর্দায় দীর্ঘদিন নতুন সিনেমা নেই অপু বিশ্বাসের। তবে আলোচনার কোনো কমতি নেই। সিনেমার শুটিং, মুক্তির প্রতিক্ষা নিয়ে খবরের শিরোনাম হচ্ছেন গত দুবছর ধরে।

২০২০ সালে অপু বিশ্বাসের দুটি সিনেমা মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে যায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এরপর ১৬ ডিসেম্বর চূড়ান্ত হয়েছিল দ্বিতীয় সিনেমা ‘প্রিয় কমলা’ মুক্তির। অথচ শেষ পর্যন্তও সেটিও পিছিয়ে যায়। 

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে অপু বিশ্বাসের কলকাতায় একটি সিনেমা খবর। প্রথমবার টলিউডে দেখা যাবে তাকে। ‘শর্টকাট’ শিরোনামে সিনেমাটি মুক্তি পাবে শিগগিরই।

বিজ্ঞাপন

এমআরএম

বিজ্ঞাপন