• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অরুণিমা 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ০৭:২৪
অ+
অ-
বিয়ের জন্য পাত্র খুঁজছেন অরুণিমা 

একসময় ছোটপর্দায় অন্যতম হাইয়েস্ট পেইড অভিনেত্রী ছিলেন অরুণিমা ঘোষ। এরপর ধীরে ধীরে রূপালী পর্দায় কাজ শুরু করেন। গত কয়েক বছরে সেভাবে কাজের জগতে দেখা যায়নি অরুণিমাকে। শিগগিরই অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ ছবিতে দেখা মিলবে তার। নিজের অনুপস্থিতির কারণ সম্পর্কে বলতে গিয়ে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

অরুণিমা বলেন, আমার অ্যাজমা রয়েছে। স্টেরয়েড খেতে হয়। তাই করোনাকালে বাড়ি থেকে কাজ করার অনুমতি পাইনি। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাই এই বছরে আরও বেশি করে কাজ করার ইচ্ছা।

এক সাক্ষাৎকারে অরুণিমা বলেন, বাড়িতে বসে থাকার আক্ষেপ নেই। 

টলিউড কি অরুণিমার প্রতি অসন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, খানিকটা অভিমান রয়েছে। কারণ লেডি চ্যাটার্জির কাজ শেষের পর তার হাতে দুটো গোয়েন্দা চরিত্রের প্রস্তাব ছিল কিন্তু এক রকমের চরিত্রে কাজ করতে না চাওয়ায় সে অফার ফিরিয়ে দেন তিনি। পাশাপাশি অরুণিমা জানালেন,‘ভাল বউ’ এর চরিত্র করে ক্লান্ত! এবার একটু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাই।’

বিজ্ঞাপন

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন অরুণিমা। কিন্তু আজও নিজের ‘পিআর’ করাটা ঠিক আসে না তার। টলিউডের পার্টিতে সেভাবে তার উপস্থিতি চোখে পড়ে না। কিন্তু সেই নিয়ে আফসোস নেই। বরং জোর গলায় বললেন, কাজ পাওয়ার জন্য কাউকে তেল দিতে পারব না। এত বছরে যখন পারিনি, তখন আগামী দিনেও আমার দ্বারা সেটা হবে না। 

বিয়ে নিয়ে কী পরিকল্পনা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিবার ও কলকাতা ছেড়ে থাকতে পারবেন না। তাই এই শহরের ছেলেকে পছন্দ করতে চান, যদিও তার নাকি যাদের পছন্দ হয়, সবাই বাইরের ছেলে! তবে বিয়েটা কপালের লিখন, এমনটা বিশ্বাস করেন অরুণিমা।

এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী