• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

চল্লিশেও প্রেমিক খুঁজছেন পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০৮:৫৯
অ+
অ-
চল্লিশেও প্রেমিক খুঁজছেন পায়েল

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। যিনি আজও সিঙ্গেল রয়েছেন। উইকিপিডিয়া বলছে, তার বয়স প্রায় চল্লিশ ছুঁইছুঁই। জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটিও সম্পর্ক!

বিজ্ঞাপন

আবির সেনগুপ্ত যিনি পেশায় একজন পরিচালক। তার প্রথম সিনেমা ‘যমের রাজা দিল বর’-এ নায়িকা ছিলেন পায়েল। জানা গেছে, সিনেমার প্রচারে গিয়েই দুইজন দুইজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথমদিকে সবার কাছে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরবর্তীতে তা স্বীকার করেন দুইজনেই। আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুইজনেরই ছবি। এমনকি তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে। তবে সে সম্পর্ক ভেঙে যায়। গুঞ্জন বলে, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এ মুহূর্তে আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি।

আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা, তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

ভালবেসেছেন, কাছে টেনেছেন কিন্তু প্রেম বা সম্পর্ক পূর্ণতা পায়নি তার। তাই বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। ভারতীয় এক রিয়ালিটি শোতে এসে একবার সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার।

বিজ্ঞাপন

এফকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পায়েল সরকারটালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা