বিজ্ঞাপন

তুমি আমার দোয়ার মধ্যেই ছিলে, শাকিবকে মিশা

অ+
অ-
তুমি আমার দোয়ার মধ্যেই ছিলে, শাকিবকে মিশা

দীর্ঘ ২৪ বছরের চলচ্চিত্রের ক্যারিয়ার। এর মধ্যে গত দেড় যুগ ধরে করেছেন রাজত্ব। তিনি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। 

বিজ্ঞাপন

দেশের সিনেমার এই সুপারস্টারের ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে তাকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সহকর্মীরা। তাদেরই একজন অভিনেতা মিশা সওদাগর। 

ক্যারিয়ারের দুই যুগ পূর্তিতে এই নায়ককে উদ্দেশ্য করে এক ফেসবুক বার্তা দিয়েছেন তিনি।  যেখানে মিশা লিখেছেন, নাম যশ দেওয়ার জন্য পৃথিবীতে অনেক লোক আছে। কিন্তু দোয়ার জন্য অনেক কম। তুমি সবসময় আমার দোয়ার মধ্যে ছিলে, আছো এবং থাকবে। দুই যুগের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা।

মিশার সেই পোস্টে অনেকেই শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই প্রশ্ন করেছেন, আজকের শাকিব খান হওয়ার পিছনে কাদের অবদান সবচেয়ে বেশি। মিশা সেই সকল মন্তব্যর জবাবও দিয়েছেন। তিনি উত্তরে বলেছেন, শাকিব খান আজকে সুপারস্টার হওয়ার পিছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২৪ বছর আগে ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে ঢালিউডে পথচলা শুরু হয় শাকিব খানের। ২০২৩-এ ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে অভিনয় করে সেই পথচলা এখনো ধরে রেখেছেন তিনি।

এনএইচ