• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

রেস্তোরাঁর উদ্বোধনে গিয়ে বিপাকে সালমান মুক্তাদির!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ আগস্ট ২০২৩, ১৬:৪৫
অ+
অ-
রেস্তোরাঁর উদ্বোধনে গিয়ে বিপাকে সালমান মুক্তাদির!

আলোচিত কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন! সামাজিকমাধ্যমে নিজেই জানালেন সেকথা।

বিজ্ঞাপন

অনেকদিন ধরেই পিজ্জাবার্গ নামক একটি খাবারের প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সালমান মুক্তাদির। প্রতিষ্ঠানটির সঙ্গে তার সম্পর্ক অনেকটা পারিবারিক। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে প্রতিষ্ঠানটির একটি শাখা খোলা হয়েছে। সেখানে হাফপ্যান্ট পরেই হাজির হয়েছিলেন তিনি। আর এ কারণেই শাস্তি হিসেবে তাকে দিয়ে প্লেট ধোয়ালেন প্রতিষ্ঠানটির বিপণন প্রধান।

ঘটনার বর্ণনায় সালমান মুক্তাদির বলেন, ‘আগে থেকেই ঘোষণা দেওয়ার কারণে লোকেরা এসে জিজ্ঞেস করছিল, সালমান মুক্তাদির আসে নাই? তিনি কি আসবেন? জবাবে প্রতিষ্ঠানটির বিপণন প্রধান মীর মেহেদি বলেন, সালমান মুক্তাদির আসবে বলে আসে নাই, ফোনও ধরে নাই।’

তবে ঘটনা ছিল ভিন্ন। আসলে সঠিক সময়েই তিনি সেখানে হাজির হয়েছিলেন। তবে বিপত্তি বাঁধে তার পোশাকে। সালমান বলেন, ‘আমি সঠিক সময়েই হাজির হয়েছিলাম। মীর ভাই মিথ্যা বলেছেন ক্রেতাদের। আসলে আমি সেদিন হাফপ্যান্ট পরে সেখানে যাই। এ কারণে আমাকে দিয়ে রান্নাঘরের সমস্ত প্লেট ধোয়ানো হয়। ক্রেতা বেশি হওয়ায় প্লেট ধুতে দেরি হয়ে যায়। বেরিয়ে দেখি দোকান বন্ধ।’

বিজ্ঞাপন

অবশ্য পুরো ঘটনাটি যে ছিল মজার ছলে, সেটা তার পোস্টের শেষের কয়েকটি লাইনে স্পষ্ট হয়। যেখানে তিনি জানান, তার জন্য একটি পিজ্জাও রাখেনি। প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধে পিজ্জাবার্গ কর্তৃক সব ক্রেতাকে পাঁচ শতাংশ মূল্যছাড় দেওয়ার দাবিও তোলেন তিনি।

সম্প্রতি বিয়ে করে আলোচনায় আসেন সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল দুই কন্যাসন্তানের জননী দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। এ নিয়ে পরবর্তীতে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে তিনি জানান, স্ত্রী ও মেয়েদের নিয়ে সুখেই আছেন। সমালোচনাকে তিনি গায়ে মাখেন না। 

কেএইচটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

গানের কথায় অশ্লীলতা, বিতর্কে নোরা-সঞ্জয়ের মিউজিক ভিডিও

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ

রাস্তায় ইফতার করে সমালোচনায় দীপিকার ননদ