• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অন্য নারীর সঙ্গে গল্পগুজব পছন্দ করেন না মোশাররফের স্ত্রী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১৬:০৩
অ+
অ-
অন্য নারীর সঙ্গে গল্পগুজব পছন্দ করেন না মোশাররফের স্ত্রী!

একটি পোশাক কারখানার সুপারভাইজার তিনি। কাজের বাইরে বিভিন্ন মেয়ের সঙ্গে গল্পগুজব করেন, ভাব জমান। তার এই কর্মকাণ্ড মোটেও পছন্দ করেন না তার স্ত্রী। তিনিও একই গামেন্টসে চাকরি করেন। যদিও স্ত্রীর বিষয়টি অন্য সবার কাছে গোপন রেখেছেন এই সুপারভাইজার। ব্যতিক্রমী এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সুপারভাইজার’।

বিজ্ঞাপন

এতে সুপারভাইজার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর চরিত্রে তানিয়া বৃষ্টি। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। তিনি বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার অনেক আলোচিত নাটকের অভিনয়শিল্পী তিনি। ‘সুপারভাইজার’ নাটকটি আমরা বেশ মজা নিয়ে করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।”

নতুন এই নাটক নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এই পরিচালকের সঙ্গে আগেও কাজ হয়েছে। পরে যখন গল্পটি নিয়ে কথা হয়, তখনই ওকে চিত্রনাট্য তৈরি করতে বলি। আমার কাছে মনে হয়েছিল, এই গল্পে একটা ভিন্নতা রয়েছে।’

শুটিংয়ের একটি দৃশ্যে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি
শুটিংয়ের একটি দৃশ্যে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি

বিজ্ঞাপন

জানা গেছে, ‘সুপারভাইজার’ নাটকটি আজ বৃহস্পতিবার সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

প্রসঙ্গত, গেল ঈদে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তরুণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘আড়াই তালাক’সহ বেশ কিছু নাটকে।

কেএইচটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোশাররফ করিমবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!