• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

সোলসের গানে মুগ্ধ ক্যানবেরার দর্শক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৬:২৪
অ+
অ-
সোলসের গানে মুগ্ধ ক্যানবেরার দর্শক

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুরো টিম নিয়ে সোলস সদস্যরা সিডনিতে পৌঁছেছেন। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নেবে সোলস।

বিজ্ঞাপন

গত ২৬ আগস্ট ক্যানবেরার চার্লসওয়ার্থ থিয়েটারে সোলসের লাইভ কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করে। অডিটোরিয়াম দর্শকের উপস্থিতি ছিল পরিপূর্ণ। এ সময় সোলসের কালজয়ী ‘মুখরিত জীবন’ গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন এই অস্ট্রেলিয়া প্রবাসী। এদিন সোলসের সঙ্গে দুইজন দর্শক ‘সাগর তীরে’ ও ‘কলেজের করিডোরে’ গান দুটি গেয়েছেন।

কনসার্ট শেষে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘অডিটোরিয়ামের দর্শকরা সোলসের গানগুলো মনভরে উপভোগ করেছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মামুন ভাইয়ের কাছে অন্যরকম লেগেছে। এককথায় অসাধারণ শো হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, সোলস ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারব।’

জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশ কটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে সোলসের ৫০ পূর্তি উপলক্ষ্যে ৫০টি গানের ঘোষণা দিয়েছিল ব্যান্ডদলটি। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘যদি দেখো’, ‘কিতা ভাইসাব’ ও ‘রিক্সা’ শিরোনামের তিনটি গান।

কেএইচটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পার্থ বড়ুয়াসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল