বিজ্ঞাপন

মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল

অ+
অ-
মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল

নতুন গান নিয়ে জাহির হচ্ছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে আজ বিকেলে (১ সেপ্টেম্বর) ‘কলিজা’ শিরোনামে গানটি রিলিজ হয়েছে।

বিজ্ঞাপন

এইচ এম নিপুর কথায় গানটির সুর করেছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

আরও পড়ুন- ফজরের নামাজ শেষে মাদরাসার ছাত্রদের ইসলামিক গান শোনালেন নোবেল

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, “মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিলো। ‘কলিজা’ গানটি শুনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠ শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি শেষ হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশাকরি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালবেসে গ্রহণ করবে।”

বিজ্ঞাপন

গানটির গীতিকার এইচ এম নিপু বলেন, ‘মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে- যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। আমি শতভাগ আশাবদী এই গানটি দর্শক গ্রহণ করবেন।’

এনএইচ