বিজ্ঞাপন

‘গদর ২’ সাফল্যে সানির সঙ্গে হাত মেলালেন আমির, আসছে নতুন চমক

‘গদর ২’ সাফল্যে সানির সঙ্গে হাত মেলালেন আমির, আসছে নতুন চমক

বক্স অফিসে ব্লকবাস্টার ‘গদর ২’। এমন সাফল্যের পর এবার সানি দেওলের সঙ্গে হাত মেলালেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। রাজকুমার সন্তোষির নতুন সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির খান।

সামাজিক মাধ্যমে আমির লিখলেন, আমি ও আমির খান প্রোডাকশনের প্রত্যেক সদস্য দারুণ উত্তেজিত। আমাদের আগামী সিনেমা ‘লাহোর ১৯৪৭’র নায়ক সানি দেওল। ছবিটি পরিচালনা করবেন রাজ কুমার সন্তোষী। ট্যালেন্টে ভরপুর সানির সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি। এছাড়া রাজ কুমার সন্তোষি আমার প্রিয় পরিচালকদের অন্যতম। কথা দিচ্ছি, এই সফর শেষে দুর্দান্ত কিছু একটা উপহার দেব। আপনাদের সবার আশীর্বাদ চাই।

এদিকে ‘গদর ২’ সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সানি দেওল। জানিয়েছেন, এই ছবির জন্য ৫০ কোটি টাকা চেয়েছেন এই অভিনেতা। সানির কথায়, একটা ছবি কত টাকা আয় করবে, সেটা ভেবেই প্রযোজক তারকাদের পারিশ্রমিক ঠিক করেন। শুধু তাই নয়, ‘আপ কি আদালত’-এর মঞ্চে যখন তাকে বলা হয় যে, বক্স অফিসে কোনও ছবি ৫০০ কোটি টাকা করলে, সেই ছবির হিরো যদি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন তাহলে সেটা তো অন্যায়ের নয়!

এ প্রসঙ্গে সানি দেওলের জবাব, প্রযোজক যদি ভাবেন যে, এত টাকা আমাকে দিতে পারবেন, তাহলে আমি রাজি। আমি এটা বলব না যে, না আমি এই পারিশ্রমিকটা পাচ্ছি না বলে কাজটা করব না। আমার সোজাসাপটা কথা, আমি এমন কোনও প্রজেক্টে কাজ করতে চাই না, যেখানে আমি বোঝা হয়ে যাব। এভাবে আমি কাজ করি না। 

এমএসএ 

বিজ্ঞাপন